- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট, উদ্বোধনী খেলায় ৩ গোলে জয়ী জগন্নাথপুর

স্টাফ রিপোর্টার
জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের অনুর্ধ্ব ১৭’এর উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় জগন্নাথপুর উপজেলা ও দোয়ারাবাজার উপজেলা বালক দল। উদ্বোধনী খেলায় ৩-০ গোলে বিজয়ী হয় জগন্নাথপুর উপজেলা দল।
বুধবার বিকালে সুনামগঞ্জ জেলা স্টেডিয়ামে প্রধান অতিথি হিসাবে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রাশাসক মো. জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, পুলিশ সুপার মিজানুর রহমান (বিপিএম), সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিজন কুমার সিংহ। এর আগে বেলুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিথিরা।
আগামীকাল সকাল ১০ টায় খেলবে বিশ^ম্ভরপুর উপজেলা বালিকা দল বনাম দিরাই উপজেলা বালিকা দল। বিকাল ৩ টায় খেলবে একই উপজেলার বালক দল। টুর্নামেন্টে জেলার ১১ উপজেলার বালক ও বালিকা দল অংশ গ্রহণ করার কথা রয়েছে।

  • [১]