স্টাফ রিপোর্টার
জেলা পরিষদের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের দুর্লভ ছবি নিয়ে বঙ্গবন্ধু গ্যালারীর উদ্বোধন করা হয়েছে।
সোমবার বিকালে জেলা পরিষদের অর্থায়নে সাড়ে চার লাখ টাকা ব্যয়ে এ গ্যালারীর উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন, জেলা পরিষদের হিসাব রক্ষক বিমলেন্দু রায়সহ জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীগণ।