- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বঙ্গবন্ধু জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্টের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুনার্মেন্ট (বালক) অনুর্ধ্ব ১৭ ফুটবল টুনার্মেন্টের উদ্বোধন করেছেন করেছেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
শনিবার বেলা ১১টায় জেলা স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় মুখোমুখি হয় কুরবাননগর বনাম মোল্লাপাড়া ইউনিয়ন। খেলায় মোল্লাগাড়া ইউনিয়ন কে ১—০ গোলে পরাজিত করে কুরবাননগর বিজয়ী হয়। এরপর লক্ষণশ্রী ইউনিয়ন বনাম কাঠইর ইউনিয়নের মাঝে খেলা অনুষ্ঠিত হয়। এতে কাইঠর ইউপি দলকে ৫ গোলে পরাজিত করে লক্ষণশ্রী ইউনিয়ন বিজয়ী হয়।
সুনামগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার ইমরান শাহারীয়ারের সভাপতিত্বে ও সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. মো. আবুল হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রাজা চৌধুরী, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু, লক্ষণশ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল অদুদ, রঙ্গারচন ইউপি চেয়ারম্যান মো. আব্দুল হাই,কুরবান নগর ইউপি চেয়ারম্যান মো. আবুল বরকত,মোল্লাপাড়া ইউপি চেয়ারম্যান মো. নুরুল হক, সুরমা ইউপি চেয়ারম্যান মো. আমির হোসেন রেজা, মোহনপুর ইউপি চেয়ারম্যান মো. মঈনুল হক, জাহাঙ্গীর নগর ইউপি চেয়ারম্যান মো. আব্দুর রশিদ, কাঠইর ইউপি চেয়ারম্যান মুফতি শামসুল ইসলাম, গৌরারং ইউপি চেয়ারম্যান মো. শওকত মিয়া, ফুটবল এসোসিয়েশনের সভাপতি জুনেদ আহমদ রাজন, জেলা ছাত্রলীগের সভাপতি দিপংঙ্কর কান্তি দে, সহ সভাপতি অমিয় মৈত্র প্রমুখ।

  • [১]