স্টাফ রিপোর্টার
শুরু হয়েছে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টনর্ণামেন্টের জেলা পর্যায়ের প্রতিযোগিতা। সোমবার সকাল ১০ টায় সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান।
জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে টনর্ণামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হযরত আলী, জেলা ক্রীড়া কর্মকর্তা মনোরঞ্জন দে, সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হক মোল্লা, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান মিয়া প্রমুখ।
উদ্বোধনী খেলায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টে বিশ্বম্ভরপুর উপজেলা ২-১ গোলে দোয়ারাবাজার উপজেলাকে এবং দিরাই উপজেলা দল দক্ষিণ সুনামগঞ্জ উপজেলাকে হারিয়েছে।
এদিকে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় টুর্নামেন্টে দোয়ারাবাজার ২-১ গোলে জামালগঞ্জ উপজেলা দলকে, সুনামগঞ্জ সদর ২-১ গোলে তাহিরপুর উপজেলা দলকে এবং ছাতক উপজেলা দল ধর্মপাশা উপজেলা দলকে হারিয়েছে।
আজ মঙ্গলবার ৮ উপজেলার ৮ টি দল এবং আগামীকাল বুধবার সেমিফাইনালে খেলবে ৪ টি দল এবং ২০ অক্টোবর চূড়ান্ত পর্বে খেলবে দুটি দল।