স্টাফ রিপোর্টার
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর ‘‘মেমোরি অব দ্য’ ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার’’-এ অন্তর্ভুক্তির মাধ্যমে ‘বিশ্বপ্রামাণ্য ঐতিহ্য’র স্বীকৃতি লাভ করায় আগামী ২৫ নভেম্বর দেশব্যাপি
উৎসব’এর আয়োজন করা হচ্ছে।
জাতীয় কর্মসূচিকে সফল করতে গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহরের মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনীতিবিদ, সুশীল সমাজের প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা ও গণমাধ্যম প্রতিনিধিদের সাথে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডা. আশুতোষ দাশ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজজামান, অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জেলা উদীচীর সভাপতি শীলা রায়, জেলা জাসদের সভাপতি আতম সালেহ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নূরুল মোমেন, মুক্তিযোদ্ধা অ্যাড. আলী আমজাদ, অ্যাড. শফিকুল আলম, মুক্তিযোদ্ধা আব্দুল হাসিম, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মজিদ, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. সামছুল আবেদীন, জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক হায়দার চৌধুরী লিটন, জেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি সিরাজুর রহমান সিরাজ, আওয়ামী লীগ নেতা করুনা সিন্ধু চৌধুরী বাবুল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, জেলা কৃষক লীগের আহবায়ক অ্যাড. আসাদ উল্লাহ সরকার, জেলা শ্রমিক লীগের আহবায়ক সেলিম আহমদ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বাদল চন্দ্র বর্মন, দৈনিক আমাদেরসময়ের জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার, দিপ্ত টিভির জেলা প্রতিনিধি সেলিম আহমদ, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধ বুরহান উদ্দিন, প্রমুখ।
প্রস্তুতিমূলক সভায় সিদ্ধান্ত ও আলোচনা হয়, শোভাযাত্রা সফল ও সুন্দর করতে জেলা প্রশাসক সর্বাত্মক প্রচেষ্টা করবেন। এতে সকল শ্রেণি পেশার মানুষকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে ও সহযোগিত করতে হবে।
শোভাযাত্রায় রং-বেরং-এর নানা ব্যানার ফেস্টুন, গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, লাঠি খেলা, কালজয়ী সংগীত হবে। সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান রাস্তা প্রদক্ষিণ করে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠে মিলিত হবে। সেখানে মঞ্চে আলোচনা, সংগীত, কুইজ প্রতিযোগিতাসহ নানা প্রতিযোগিতা হবে। শহীদ আবুল হোসেন মিলনায়তনে চলচিত্র প্রদর্শন করা হবে।
উল্লেখ্য, আগামী ২৫ নভেম্বর সকাল ১০ টায় দেশের সবকয়টি নগর, জেলা ও উপজেলায় এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রাসহ দিনব্যাপি অনুষ্ঠান হবে। বুধবার বিকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ার বিকাল ৪ টা থেকে সাড়ে ৫ টা পর্যন্ত ভিডিও কনফারেন্সর মাধ্যমে দেশের জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত জেলা পর্যায়ের কর্মকর্তা এবং সুধীজনদের সঙ্গে এই বিষয়ে কথা বলেন।