- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বঙ্গবন্ধু মেডিকেলের শিক্ষার্থীদের সঙ্গে পরিকল্পনা মন্ত্রীর মতবিনিময়

শন্তিগঞ্জ অফিস
সুনামগঞ্জ সদর ও শান্তিগঞ্জের বিভিন্ন উন্নয়ন প্রকল্প শনিবার ঘুরে দেখেছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি। এসময় সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নবীন শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
শনিবার বেলা সাড়ে ১১ টায় শান্তিগঞ্জ এলাকায় নির্মিতব্য সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউট, সুনামগঞ্জ সদর উপজেলার মদনপুর এলাকায় বঙ্গবন্ধু মেডিকেল কলেজের একাডেমিক ভবনের নির্মাণ কাজ পরিদর্শন করেন তিনি। বঙ্গবন্ধু মেডিকেল কলেজের নির্মাণাধীন ভবনের ঠিকাদারী প্রতিষ্ঠান ও গণপূর্ত বিভাগের দায়িত্বশীলদের সঙ্গেও মতবিনিময় করেন। দুপুরে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অস্থায়ী ক্যাম্পাসে যান তিনি। ওখানে শিক্ষার্থীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন তিনি।
শেষে মন্ত্রী নির্মাণাধীন শান্তিগঞ্জ উপজেলা, খাদ্য গোদাম, উপজেলা প্রশাসনিক ভবন ও শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন।
এসময় পরিকল্পনামন্ত্রীর একান্ত সচিব মো. হারুন অর রশিদ, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, বঙ্গবন্ধু মেডিকেল কলেজের অধ্যক্ষ মনোজিৎ মজুমদার, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নূর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন, মন্ত্রীর পুত্রবধূ ন্যান্সি ও নাতি পাসকেল মান্নান মন্ত্রীর সঙ্গে ছিলেন।

  • [১]