- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভা ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সকল শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়েছে।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সুনামগঞ্জ জেলা শাখার আয়োজনে বুধবার সন্ধ্যার পর জেলা শিল্পকলা একাডেমির সংগ্রহ শালায় এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কাশেম আল আজাদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চন্দ মন্তোষের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শিল্পকলা একাডেমির সহ সভাপতি ও জেলা সাংস্কৃতিক জোটের আহবায়ক প্রদীপ পাল নিতাই। মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন তেঘরিয়া মসজিদের হাফিজ আল আমিন ও সংস্কৃতি কর্মী মাছুম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌরসভার কাউন্সিলর আহসান জামিল আনাস, লোকদলের সভাপতি বিধান চন্দ্র বণিক, সংগীতশিল্পী সুহেল রানা, রিপন চন্দ, নাট্যকার পল্লব ভট্টাচার্য, শাহ মো সৃজন সহ অন্যান্য সংস্কৃতি কর্মীরা।

  • [১]