- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বঙ্গবন্ধু সৈনিক লীগের কর্মীসভা

স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধু সৈনিকলীগের কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সদর উপজেলার গৌরারং ইউনিয়নের শায়েম মার্কেটে কর্মীসভায় গৌরারং ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমানের সভাপতিত্বে ও র‌্যাব সদস্য মোসাহিদ মিন্টুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সৈনিকলীগ জেলা শাখার সভাপতি মেহেদী হাসান চৌধূরী রাসেল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য     
ও জেলা যুব মহিলা লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক সেলিনা আবেদীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বঙ্গবন্ধু সৈনিকলীগ জেলা শাখার সহ-সভাপতি ইয়াহিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক রুকন উদ্দিন রাজু, সাংগঠনিক সম্পাদক সামীম আহমেদ সানী, জহুর মিয়া, সদা উপজেলা শাখার সভাপতি এম নোমান হাসান খান, সহ-সভাপতি শাফি উদ্দিন ফাহিম, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, মকবুল হোসেন ও মিজানুর রহমান নান্নু  প্রমুখ।
কর্মী সভা শেষে যুগ্ম সাধারণ সম্পাদক রুকন উদ্দিন রাজুর বিদেশ গমন উপলক্ষে শুভেচ্ছা জানান অতিথিরা।

  • [১]