স্টাফ রিপোর্টার
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সুনামগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার শহরের রমিজ বিপণিস্থ কার্যালয়ে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ পৌর মেয়র ও আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য আয়ূব বখত জগলুল।
পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হাদী তালুকদারের সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সৈকতুল ইসলাম শওকতের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম, জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাড. আব্দুল করিম, আওয়ামী লীগ নেতা অ্যাড. চান মিয়া, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অমল কর, জেলা কৃষক লীগের ভারপ্রাপ্ত সভাপতি শংকর দাস, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাড. আক্তারুজ্জামান সেলিম প্রমুখ।
বক্তব্য রাখেন জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক কমিটির সদস্য ঝন্টু তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান টিপু, জেলা যুবলীগের সদস্য অ্যাড. কল্লোল তালুকদার চপল, সদর উপজেলা যুবলীগের সদস্য জেবুল মিয়া প্রমুখ।
উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র হোসেন আহমদ রাসেল, পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক শামসুল কাদির মিছবাহ, দপ্তর সম্পাদক লিটন সরকার, শ্রমিক লীগ নেতা যতীন্দ্র, সিরাজুল ইসলাম শ্যামল, স্বেচ্ছাসেবক লীগ নেতা খোরশেদ, পৌর আওয়ামী লীগ নেতা শাহরিয়ার আহমদ রিগ্যান, শিমুল কর প্রমুখ।এছাড়া জাতির পিতা বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যার্বতন দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ করেছে জেলা সেচ্ছাসেবক লীগ। মঙ্গলবার দুপুরে আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে এসে সমাবেশে মিলিত হয়।
জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুয়েব চৌধুরীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মাসুক আহমদ, সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, যুগ্ম আহবায়ক শিবলু আহমদ চৌধুরী, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা অ্যাড. আবুল হোসেন, অনন্ত নারায়ণ জনি, মখলিছুর রহমান, বাবুল আহমদ প্রমুখ।
এদিকে মঙ্গলবার বিকালে শহরের রমিজ বিপণীর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে জেলা যুবলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলুর সভাপতিত্বে ও অ্যাড. আমিনুর রশিদ রনকের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুব লীগের আহবায়ক কমিটির সদস্য সবুজ কান্তি দাস, অ্যাড. কল্লোল তালুকদার চপল, ফতেপুর ইউপি চেয়ারম্যান রাজন, সুনামগঞ্জ সদর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এহসানুল আহমদ উজ্জ্বল, সদর উপজেলা যুবলীগের সদস্য জেবুল মিয়া, কাউছার মিয়া, শামীম আহমদ, সুনামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক দীপ্ত তালুকদার টিটু প্রমুখ।