- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বঙ্গবন্ধু

আবু সফিয়ান টিপু

একটি দেশ, একটি মানচিত্র
একটি লাল সবুজের পতাকা
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বিশাল ক্যানভাস
শ্যামলিমার আদুরে পরশ, উজান ভাটির নদী
আরও বলবো কত কী, বলে যাই যদি অবিরাম
ফুরাবে না তবু। সেথায় অন্তহীন অসীমে কেবল একটি নাম
শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান।

বাঙালির আপন, বাংলার স্বজন
বিশ্বের জ্ঞতি, নির্যাতিতের বোন জেগে উঠে
যার আহ্বানে। মৃত্যুর দুয়ারে দাঁড়িয়ে যিনি নির্ভিক
অচঞ্চল। দীপ্ত যার অঙ্গীকার, জ্বালাময়ী ভাষণ
স্বাধীনতার সূর্য উদিত হয়, লক্ষ প্রাণ উৎসর্গিত হয়
কার আহ্বানে, কী তার নাম?
শেখ মুজিবুর রহমান, শেখ মুজিবুর রহমান।

  • [১]