- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বজ্রপাতে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত ৬ কৃষকের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে বিএনপি। পরিবারগুলোকে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান করেছে জেলা কৃষক দল। সোমবার দুপুরে ছাতক উপজেলার দেবেরগাঁও, চরদুলভ ও বড়কাপন গ্রামে বজ্রপাতে নিহত কৃষকদের বাড়িতে গিয়ে পরিবারের হাতে ২৫ হাজার টাকা করে সহায়তা তুলে দেন জেলা বিএনপি ও কৃষক দলের নেতারা।
পরে দোয়ারাবাজার ও তাহিরপুরে নিহত তিন জন কৃষকের পরিবারকেও একই সহায়তা প্রদান করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে বলে জানান সুনামগঞ্জ জেলা বিএনপি নেতৃবৃন্দ।
সহায়তা প্রদানের সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধুরী, জেলা কৃষক দলের আহবায়ক আনিসুল হক, জেলা বিএনপির সহ-সভাপতি শামসুল হক নমু, জেলা কৃষক দলের সদস্য সচিব আব্দুল ওয়াদুদ, জেলা বিএনপির যুগ্ম সম্পাদক নিজাম উদ্দিন, নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত, জেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মুর্শেদ আলম, জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক সিরাজুল ইসলাম পলাশ, জেলা কৃষকদলের যুগ্ম-আহবায়ক ও দোয়ারাবাজার উপজেলা কৃষকদলের আহবায়ক ফরিদ উদ্দিন আহমেদ, ছাতক উপজেলা কৃষকদলের আহবায়ক মনির উদ্দিন, দোয়ারাবাজার উপজেলা কৃষকদলের সদস্য সচিব নুর উদ্দিন আহমদ প্রমুখ।

  • [১]