- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বজ্রপাতে নিহত ১, আহত ২

স্টাফ রিপোর্টার
দিরাইয়ের হাওরে বজ্রপাতে এক কিশোরের মৃত্যু ঘটেছে। আহত হয়েছেন আরও ২ জন। বৃহস্পতিবার সকাল ৭ টায় বাড়ি’র পাশর্^বর্তী হাওরে মাছ ধরার সময় বজ্রপাতের ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটে। নিহত জেলের নাম তকবির হোসেন (১৪)। তিনি উপজেলার নলুয়ারচর গ্রামের খালেক মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দিরাই ও শাল্লার মধ্যবর্তী ছায়ার হাওরে সকালে মাছ ধরতে যান তকবির হোসেনসহ কয়েকজন তরুণ। এসময় বজ্রপাতের ঘটনায় ঘটনাস্থলে মারা যান তকবির হোসেন। আহত হন আরও ২ জন।
দিরাই থানার ওসি কে এম নজরুল ইসলাম জানান, বজ্রপাতের ঘটনায় একজনের মৃত্যু ও ২ জনের আহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

  • [১]