জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের কামারখাল গ্রামে শুক্রবার বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষকের নাম আমির আলী (২৫)। তিনি ওই গ্রামের আব্দুর রউফের পুত্র।
গ্রামের লোকজন জানান, সকালে আমীর আলী তার নিজ বাড়ির সামনে ধান শুকানোর জন্য মাঠে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে আমির আলী ঘটনাস্থলেই মারা যান।