- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বদরুলের শাস্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার
সিলেট সরকারী মহিলা কলেজের মেধাবী শিক্ষার্থী খাদিজা আক্তার নার্গিসের উপর হামলাকারী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ জেলা মানবাধিকার কমিশন। সোমবার সকালে জেলা মানবাধিকার কমিশনের আয়োজনে শহরের ট্রাফিক পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলা কমিটির সহ-সভাপতি জসিম উদ্দিন দিলীপের সভাপতিত্বে ও উপজেলা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম পলাশের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা অ্যাড.মফচ্ছির মিয়া, সাধারণ সম্পাদক আল হেলাল, সহ সভাপতি কলি তালুকদার আরতী, শহীদুল হাসমত   
খোকন, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, সদর থানা মানবাধিকারের সভাপতি আব্দুল কাদির শান্তি মিয়া, সহ-সভাপতি শামিনুর রশিদ শামু, সহ-সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক মহিবুর রহমান, পৌর কমিটির সভাপতি তানভীর আহমদ প্রমুখ।

  • [১]