- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্দুক-পাইপগান উদ্ধার, আটক ২

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রকার নির্বাচনী সহিংসতা এড়াতে অস্ত্র উদ্ধার অভিযানে নেমেছে পুলিশ। গত শুক্রবার ও শনিবার এ দুদিনের পৃথক অভিযানে একটি বন্দুক, একটি দেশীয় পাইপগান উদ্ধার করা হয়েছে। আটক করা হয়েছে দুজনকে।
থানা পুলিশ জানায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশীষ ধরের নেতৃত্বে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরীসহ একদল পুলিশ উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আটঘর গ্রামে অভিযান চালিয়ে আরশ আলী (৪৩) কে আটক করে। এ সময় তাঁর তথ্যমতে একটি পুরাতন একনলা বন্দুক উদ্বার করা হয়। রবিবার আদালতের মাধ্যমে আরশ আলীকে সুনামগঞ্জ কারাগারে পাঠানো হয়। তিনি আটঘর গ্রামের আব্দুর গফুরের ছেলে। অপরদিকে শুক্রবার বিকেলে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বেতাউকা গ্রাম থেকে বকুল মিয়া (৩০) নামের এক যুবককে দেশীয় তৈরী এক পাইপগানসহ পুলিশ গ্রেপ্তার করে।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সহিংসতা প্রতিরোধে অস্ত্র অভিযান শুরু হয়েছে।

  • [১]