স্টাফ রিপোর্টার
মুজিব জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে সারাদেশের ৩৫০টি নাট্যদল ৩৫০টি নতুন নাট্য প্রযোজনার অংশ হিসাবে মঞ্চস্থ হয়েছে নাটক ‘হাওর কন্যা’।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে শ্রাবন্তী পুরকায়স্থ’র রচনা, সামির পল্লব’র নির্দেশনা এবং বন্ধন থিয়েটার সুনামগঞ্জ এর প্রযোজনা ও পরিবেশনায় প্রথমবারের মতো নাটকটি মঞ্চস্থ হয়।
নাটকে অভিনয় করেন সামির পল্ল্ব, অমিত বর্মন, দৃষ্টি তালুকদার, ঝর্ণা বেগম, আশিষ বর্মন, আমজাদ হোসেন, ফারদিন হাসান, মৌলি তালুকদার, ইয়াছির আহমেদ জাওয়াদ, দিবারতি তালুকদার ঐশি, অর্নব দে, সন্দিপন ঘোষ, প্রমি তালুকদার, তুষ্টি, দিয়া, হৃদয়, স্মরনিকা, জিৎ তালুকদার প্রমুখ।
ঋত্বিক নাট্যজন লিয়াকত আলী লাকী’র অন্যন্য পরিকল্পনা এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির অসাধারণ একটি উদ্যোগ “স্বল্প ব্যয়ে নতুন স্থানে নতুন নাটক”।
সোমবার সদর উপজেলার বারঘর গ্রামের বারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এসময় উপস্থিত ছিলেন বারঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তুলিকা ঘোষ চৌধুরী, শিক্ষক ধীরেশ চন্দ্র সরকার, দিবা দে, নূরজাহান বেগম, শামসুন্নাহার বেগম সহ বিদ্যালয় পরিচালনা কমিটির বর্তমান ও সাবেক সভাপতি, সদস্য, বিদ্যালয়ের শিক্ষার্থী, গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।