- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্ধু এক্সপ্রেসের ইফতার মাহফিল ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার
সমাজসেবা মূলক স্বেচ্ছাসেবী সংগঠন বন্ধু এক্সপ্রেসের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ৪ আসনের সংসদ সদস্য অ্যাড. ফজলুর রহমান মিসবাহ ও সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
এছাড়াও সংগঠনের সভাপতি অ্যাড. পারভেজ আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার তালুকদার এর সঞ্চালনায় আলোচনা সভায় সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]