স্টাফ রিপোর্টার
বন্যাদুর্গত এলাকায় ৪১ কোটি ৫৬ লাখ টাকার কৃষি উপকরণ বিতরণ করবে কৃষি মন্ত্রণালয়। বুধবার এক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ে একথা জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
তিনি জানান, সরকারের পক্ষ থেকে কৃষকদের জন্য ধানবীজ, গমবীজ, সরিষা বীজসহ অন্যান্য উপকরণের জন্য বরাদ্দ ওই অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে।
মন্ত্রী জানান, জেলা পর্যায়ে কৃষি পুনর্বাসন কমিটির মাধ্যমে এসব উপকরণ বিতরণ করা হবে।