দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের দূর্ব্বাকান্দা গ্রামে বন্যাদুর্গত ২৫০ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫বি-১ এর উদ্যোগে বন্যা দুর্গত মানুষের মধ্যে চাল, ডাল, ময়দা, তৈল, পেঁয়াজ, আলু, চিড়া, মুড়ি, খাবার স্যালাইন ও সাবান বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি-১ এর আরসি হেডকোয়াটার ও ডিস্ট্রিক্ট কো-অর্ডিনেটর লায়ন হারুন আল রশিদ দিপু এমজেএফ, আরসি হেডকোর্য়াটার লায়ন সাজুয়ান আহমদ, লায়ন গৌতম লাল দত্ত, লায়ন ফারুক আহমদ এমজেএফ, লিও স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ও আরসি হেডকোয়ার্টার লায়ন ইমরান আহমদ, আরসি লায়ন ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবু তাহের, কেবিনেট জয়েন্ট সেক্রেটারি লায়ন মাসুম আহমদ জোয়ার্দার, কেবিনেট জয়েন্ট ট্রেজারার লায়ন কাজী আব্দুল মুকিত, জোন এ্যাডভাইজার লায়ন রুহুল আমিন, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সাধারণ সম্পাদক মো. বুরহান উদ্দিন, জেলা রোভার এর সিনিয়র রোভার মেট প্রতিনিধি দুর্জয় দত্ত পুরকায়স্থ প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি