- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যায় ক্ষতিগ্রস্তদের খাদ্য সহায়তা প্রদান

ইকো (ইউরোপিয়ান সিভিল প্রোটেকশন এন্ড হিউমিনেটেরিয়ান এইড অপারেশন’স) অর্থায়নে ও অক্সফাম বাংলাদেশের কারিগরি সহায়তায় গত ২৩ আগস্ট ছাতক উপজেলার ভাতগাঁও ইউনিয়নের ১ ও ২নং ওয়ার্ড ৬৮ উপকারভোগী পরিবারকে ১৫ দিনের খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।
খাদ্য সামগ্রীর মধ্যে ছিল (২০ কেজি চাল, ২.২৫ কেজি মসুর ডাল, ২.২৫ কেজি মুগ ডাল, ২.২৫ কেজি ছোলার ডাল, ২.৫ লিটার ফর্টিফাইড সয়াবিন তেল, ১ কেজি চিড়া, ০.৫কেজি আয়োডিনযুক্ত লবন, ০.৫কেজি চিনি) সহ নগদ ২০০০ টাকা প্রদান করা হয়।
এদিকে ২৪ আগস্ট ৩নং ওয়ার্ডে ৫২টি পরিবারের মাঝে সহায়তা বিতরণ করা হয়। এসময় দাতা সংস্থা ইকো’র প্রতিনিধি মিস এনা, কনসোটির্য়াম ম্যানেজার তমিজ উদ্দিন, কেয়ার বাংলাদেশ প্রতিনিধি মৃত্যুঞ্জয়, ঢাকা আহসানিয়া মিশনের সিসি ও ডিআরআর সেক্টরের যুগ্ম পরিচালক মো. জাহাঙ্গীর আলম, প্রকল্প ব্যবস্থাপক শ্রী অরূপ রতন দাশ, ইকো প্রতিনিধি মো. মুকিতসহ সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বারগণ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তায় ছাতক ও দিরাই উপজেলায় ইনক্লুসিভ হি্উমানেটেরিয়ান এ্যাসিসটেন্স টু নর্থ ইস্টার্ন এন্ড নর্দান ফ্লাড এ্যাফেকটেট এরিয়া্স অব বাংলাদেশ (আই—হাম এএনবি) প্রকল্প গত ১৬ জুলাই থেকে বাস্তবায়ন করছে ঢাকা আহ্ছানিয়া মিশন।

প্রেসবিজ্ঞপ্তি

  • [১]