- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রেজিমেন্ট কমান্ডারের ত্রাণ সহায়তা

স্টাফ রিপোর্টার
বাংলাদেশ জাতীয় ক্যাডেট কোর, সদর দপ্তর ময়নামতি রেজিমেন্ট, কুমিল্লা এর রেজিমেন্ট কমান্ডারের উদ্যোগে বুধবার সকালে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের বিএনসিসি ক্যাডেটদের মধ্যে নির্মাণসামগ্রী ও ঘর মেরামতের জন্য নগদ আর্থিক সহায়তা এবং ক্যাডেট প্রতি এক বস্তা করে চাল প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা ময়নামতি রেজিমেন্ট কমান্ডার বিএ ৫০৭০ লে. কর্ণেল মো. কামরুল ইসলাম, সিলেট মদন মোহন কলেজের বিএমও সম্পাদক শিক্ষক পরিষদের বিভাগীয় প্রধান লে. মো. মনিরুল ইসলাম, সুনামগঞ্জ সরকারি কলেজ প্লাটুনের পিইউও ইফতেখার আলম, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. ফয়েজুর রহমান, সহকারী প্রধান শিক্ষক ঝলক রঞ্জন তালুকদার, ছাতক সরকারি কলেজের পিইউও এ.কে.এম. বাকির হোসেন হাওলাদার, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের টিইউও মো. আব্দুল মকদ্দুছ, এইচ.এম.পি. উচ্চ বিদ্যালয়ের টিইউও মো. জিয়াউর রহমান, ছাতক সিমেন্ট ফ্যাক্টরী উচ্চ বিদ্যালয়ের টিইউও দিলীপ চন্দ্র মজুমদার, জয়নগর বাজার হাজী গণি বক্স উচ্চ বিদ্যালয়ের টিইউও মঞ্জুরুল ইসলাম, সিলেট জেলা ইয়ূথ ক্যাডেট ফোরামের আহবায়ক এক্সসিইও মো. সারওয়ার আলম মিতুন, এক্সসিইও কামরুল হাসান, সিলেট মদন মোহন কলেজের ক্যাডেট সার্জেন্ট মাজহারুল ইসলাম সোহাগ।
এছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত বিএনসিসি’র সামরিক প্রশিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

  • [১]