- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ

শান্তিগঞ্জ অফিস
আস্তমা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের আস্তমা গ্রামের কয়েকটি পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়েছে। বুধবার দুপুর ১২টায় লন্ডন প্রবাসী আব্দুস সাহিদ ছোটু মিয়ার বাড়িতে ঢেউটিন বিতরণ করা হয়।
আব্দুস সাহিদ ছোটু মিয়ার সভাপতিত্বে এবং সমাজসেবক মাওলানা ওয়ারিছ উদ্দিনের পরিচালনায় ঢেউটিন বিতরণ পূর্ববর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কাজী মোঃ জমিরুল ইসলাম মমতাজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, আস্তমা গ্রামবাসীর পক্ষে মাসুদ মিয়া। এ সময় উপস্থিত ছিলেন আস্তমা প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি ছুরত আলী, সমাজসেবক আইয়ুব আলী, আব্দুল জব্বার, মাসুক মিয়া, মাওলানা ফারুক আহমদ, আরজক আলী, মিরাজ আলী, আব্দুল মতিন, জিল্লুর রহমান, ফজল উদ্দিন, ফখর উদ্দিন, জহির আলী, আব্দুল গফফার, হাফিজ রইছ মিয়া, জসিম উদ্দিন, প্রবাসী তাজুল ইসলাম ও আব্দুস সহিদ প্রমুখ।

  • [১]