- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যায় ক্ষতিগ্রস্তদের ছাগল ও ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
ছাতকে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের মাঝে ছাগল ও ত্রাণ বিতরণ করেছে বেসরকারি সংস্থা উদ্দীপন। মঙ্গলবার দুপুরে জাউয়া বাজার ইউনিয়নের ক্ষতিগ্রস্তদের মাঝে এই সহায়তা দেয়া হয়। এসময় ১০টি পরিবারকে ছাগল ও দুইশ’ মানুষকে ত্রাণ সহায়তা দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন লন্ডন টাওয়ার হ্যামলেটের স্ট্যাচুটরি ডেপুটি মেয়র ও কাউন্সিলর মাইউম তালুকদার, উদ্দীপনের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা নাজির আলম, সিলেট ও সুরমা অঞ্চলের আঞ্চলিক ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন ও মামুন আল হাসান প্রমুখ।
বক্তারা বলেন, বেসরকারি সংস্থা উদ্দীপন ছাতক সহ সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় বানভাসিদের সহায়তা করে আসছে। শুধু সুনামগঞ্জ নয়, দেশের যে কোনো এলাকায় দুর্যোগ দেখা দিলে উদ্দীপনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের সহায়তা করা হয়।

  • [১]