- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কারে নগদ অর্থ সহায়তা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি সংস্কারে ১০০টি পরিবারকে ঢাকার গুলশান সোসাইটি জামে মসজিদের মুসল্লিদের পক্ষ থেকে অর্থ সহায়তা দেওয়া হয়েছে। সোমবার সকালে সুনামগঞ্জ পৌর শহরের হাসন রাজা মিউজিয়াম প্রাঙ্গণে এই সহায়তা বিতরণ করা হয়।
জেলার সদর, বিশ্বম্ভরপুর ও দিরাই উপজেলার মানুষজন এই সহায়তা পেয়েছেন। সহায়তা বিতরণকালে গুলশান জামে মসজিদ কমিটির পক্ষে বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ আবদুস শাকুর, মসজিদের মসজিদের ইমাম মো. মাহফুজুর রহমান, মসজিদের খাদেম মো. জাহিদুল ইসলাম, সুনামগঞ্জের সাবেক সাংসদ দেওয়ান শামসুল আবেদীন, কবি ও লেখক নাসরীন আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন। ঘরবাড়ি সংস্কারের জন্য এসব পরিবারের মধ্যে সাত লাখ টাকা বিতরণ করা হয়।
সুনামগঞ্জে গত ১৬ জুন থেকে ভয়াবহ বন্যা দেখা দেয়। অসংখ্য বাড়িঘর, অফিস—আদালত, সরকারি—বেসরকারি প্রতিষ্ঠান, হাসপাতাল, রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে যায়। সুনামগঞ্জ টানা চারদিন সারাদেশ থেকে বিচ্ছিন্ন ছিল। এ সময়কালে মুঠোফোনের নেটওয়ার্ক ছিল বন্ধ। সুনামগঞ্জ পৌর শহরে চার থেকে সাতফুট পানি হয়। হাজার হাজার মানুষ আশ্রয় নেন বিভিন্ন শিক্ষপ্রতিষ্ঠান, সরকারি—বেসরকারি স্থাপনা ও আত্মীয়স্বজনের বাড়িঘরে। সরকারি হিসেবে বন্যায় জেলায় ৩০লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলা বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৫হাজার ২৮৮টি।

  • [১]