- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি মেরামতের জন্য প্রবাসীদের অর্থ বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত বসতবাড়ি মেরামতের জন্য দরিদ্র পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে যুক্তরাজ্য প্রবাসীদের অর্থায়নে ফান্ড ফর ফ্লাড ভিকটিমস অব পাইলগাঁও ইউনিয়ন নামের একটি সামাজিক সংগঠনের সহযোগিতায় পাইলগাঁও ইউনিয়নের ২৪৩ জন দরিদ্র পরিবারকে ২৮০০ টাকা করে মোট ৬ লাখ ৫৫ হাজার টাকা বিতরণ করা হয়।
এ উপলক্ষে স্থানীয় সাতা পয়েন্টে অর্থদাতা যুক্তরাজ্য প্রবাসী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মঞ্জুর আলী আফজলের সভাপতিত্বে ও যুক্তরাজ্য প্রবাসী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন জুয়েলের পরিচালনায় বিতরণী সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য দেন পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকলুছ মিয়া। অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বক্তব্য দেন ইউপি সদস্য আলিম উদ্দিন, শাহান মিয়া, মজুমদার, আলী আকবর, ফজলু মিয়া, আম্বিয়া বেগম, নজম উদ্দিন. আব্দুল কাহের, সাবেক ইউপি সদস্য দুরুদ মিয়া, আতাউর রহমান আলা প্রমুখ।
এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

  • [১]