স্টাফ রিপোর্টার
চাগদা স্টিল ও আলতারা এন্টারপ্রাইজের সহযোগিতায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের আয়োজনে সোমবার সকালে জেলা ক্রীড়া সংস্থা হল রুমে ৮০ টি পরিবারের মাঝে নগদ ৫হাজার টাকা করে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন চাগদা স্টিল এর ডিরেক্টর আমিনূল ইসলাম সাহেব, আন্তরা এন্টারপ্রাইজের প্রোপাইটর মো. আরাফাত সরকার, কর্নিকার মুক্ত স্কাউটস গ্রুপের সহ সভাপতি মো. জাকির হোসেন সরকার, রেজুওয়ানুল হক রাজ, আব্দুল্লাহ আল নোমান, সাধারণ সম্পাদক মো.বুরহান উদ্দিন প্রমুখ।