- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যার্তদের মধ্যে নগদ অর্থ বিতরণ

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক এনজিও সংস্থা নরওজিয়ান রিফিউজি কাউন্সিল অর্থায়নে শর্তহীন নগদ অর্থ বিতরণ করেছে এফ্যারটস ফর রুরাল (ইরা)। সুনামগঞ্জের দুই উপজেলার ৪টি ইউনিয়নের ৩ হাজার ৫৫৬টি পরিবারের মধ্যে এই অর্থ বিতরণ করা হয়।
সোমবার দুপুরে দোয়ারাবাজার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইরার প্রোগ্রাম কোর্ডিনেটর মো. আশিকুর রহমানের সভাপতিত্বে নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফি। পরে একযোগে দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ও পান্ডারগাঁও ইউনিয়ন এবং ছাতক উপজেলার জাউয়া বাজার ও সিংচাপড় ইউনিয়নের প্রত্যেক পরিবারকে নগদ ৪ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়া হয়।
অনুষ্ঠানে দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান তানভীর আশরাফী বলেন, বন্যায় ক্ষতিগ্রস্তদের আমরা বিভিন্নভাবে সহায়তা প্রদানের চেষ্টা করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় বিভিন্ন এনজিও সংস্থাকে বন্যার্তদের পাশে দাঁড়ানোর আহবান জানাই। আমাদের ডাকে সাড়া দিয়ে ইরা পাশে দাঁড়িয়েছে। তারা কোনো শর্ত ছাড়াই নগদ অর্থ দিয়েছে এবং এই টাকা পেতে কাউকে ১ টাকাও খরচ করতে হয়নি।
অর্থ বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দোহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো শামিমুল ইসলাম, ইরার প্রজেক্ট ম্যানেজার মো. কামরুজ্জামান, প্রজেক্ট অফিসার মো. ফজলুল করিম, মাঠ সহায়ক মোছা নিলুফা ইয়াসমিন সহ অন্যান্যরা।

  • [১]