২য় দফা বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে সামাজিক সংগঠন হিউম্যান কেয়ার ইনিশিয়েটিভ ইউকে। সোমবার সুনামগঞ্জ পৌর সদরের বিভিন্ন এলাকায় বন্যার্তদের মধ্যে চাল, ডাল, তেল, চিনি শুকনো খাবারসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেন সুনামগঞ্জ শিক্ষা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. আশরাফ উদ্দিন ও হিউম্যান কেয়ার ইনিশিয়েটিভ ইউকের সিলেট বিভাগীয় কো-অর্ডিনেটর মো. আবুল হোসাইন।
এসময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ শিক্ষা ফাউন্ডেশনের সদস্য জুবায়ের আহমদ, জাকির হোসেন, ঈসমাইল হোসেন, আব্দুল্লাহ আল-মামুন, হাফিজ লোকমান হোসেন, খুরশেদ আলম মহসিন, সিদ্দিকুর রহমান তানজীর, ওলিউর রহমান প্রমুখ।
প্রেসবিজ্ঞপ্তি