- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ

স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক সেবামূলক সংস্থা আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একে এমবি ট্রাস্ট) এর উদ্যোগে বন্যা কবলিত বিভিন্ন এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
রবিবার দিনব্যাপী সুনামগঞ্জ সদর উপজেলার সুরমা ইউনিয়নের বালাকান্দা বাজারে প্রায় ৩ শতাধিক বন্যার্ত অসহায় পরিবারের মানুষজনের মাঝে খাদ্যসামগ্রী চাল, চিড়া, ডাল, আলু, লবণ, খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ডা. আবুল খায়ের। একে এমবি ট্রাস্টের মাস্টার টিম প্রধান লায়ন মুহাম্মদ এমরান হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমানে খুদ্দামুল মুসলেমিন বাংলাদেশ (একে এমবি ট্রাস্ট) এর ট্রাস্টি অধ্যক্ষ আল্লামা শায়খুল হাদিস জয়নুল আবেদীন জুবাইর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একে এমবি ট্রাস্টের কেন্দ্রীয় সচিব স ম হামেদ হোসাইন, সংবাদ বিশ্লেষক কলামিষ্ট অধ্যক্ষ এম, ইব্রাহিম আখতারী, বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব কুতুবুন আহসান চৌধুরী, এম শাহ আলম ভুঁইয়া, সংগঠক ইউসুফ হাসান মাহমুদী, মাওলানা আব্দুল আউয়াল রিজভী নকশেবন্দি, মাওলানা আব্দুল হক নকশেবন্দি, মহিবুর রহমান জালালী, সাংগঠনিক সম্পাদক ইসলামিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলা শাখা ডা. সাইদুর রহমান সুহেল, মাওলানা ইউছুফ আলকাদেরী, মুহাম্মাদ আব্দুল্লাহ, বালাকান্দা বাজার কমিটির সভাপতি মো. আলাউর রহমান, সেক্রেটারি মো. আবু সালেহ প্রমুখ।

  • [১]