সু.খবর রিপোর্ট
বন্যায় ক্ষতিগ্রস্ত ও দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সুনমাগঞ্জ সদর উপজেলা যুবলীগ। রবিবার দুপুরে সদর উপজেলার সুরমা ইউনিয়নের জগন্নাথপুর আশ্রয় কেন্দ্র, সদরগড় ও হালুয়াঘাটের প্রায় ৩০০ পরিবারের মাছে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী হিসাবে চিড়া,গুড় ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল। ত্রাণসামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক খন্দকার মঞ্জুর আহমদ, আহবায়ক কমিটির সদস্য নূরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস, সদর উপজেলা যুবলীগের আহবায়ক শাবাহ উদ্দিন, যুগ্ম আহবায়ক এহসান আহমদ উজ্জ্বল ও মুহিবুর রহমান মুহিব, সদস্য অ্যাড. শাহ আমিরুল ইসলাম, জাকির হোসেন পুলক, জুনেদ আহমদ, কাউছার আহমদ, পিন্টু বণিক, আজিজুর রহমান অপু, সৈয়দ খোরশেদ আলম, শ্যামল তালুকদার, ফয়সল আহমদ, সুনামগঞ্জ পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক দেবাশীষ দাস গুপ্ত বাপ্পী প্রমুখ।
জামালগঞ্জ
জামালগঞ্জে বন্যা ক্ষতিগ্রস্থ বিভিন্ন ইউনিয়নের বন্যাদুর্গত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে।
সাচনাবাজার ইউনিয়নেরর বন্যা দুর্গত পরিবারগুলোর মধ্যে সাচনাবাজার ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করেছেন প্রেসক্লাবের সাংবাদিকরা।
রবিবার দুপুরে উপজেলার সাচনাবাজার ইউনিয়নের পলক শান্তিপুর, শামীমনগর, হরিয়ারপুর, বাগহাটি, ভরতপুর, চাঁনপুর, কান্দাগাঁও, কুকড়াপশী গ্রামের বন্যাদুর্গত ২ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণের চাল বিতরণ করা হয়েছে।
এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রদীপ, সহ সভাপতি আকবর হোসেন, সহ সাধারণ সম্পাদক নিজামনূর, কোষাধ্যক্ষ আখতারুজ্জামান, ইউপি সদস্য মানিক মিয়া, এনামুল হক, সমাজসেবক কালা মিয়া, যুবলীগ নেতা রিপন মিয়াসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অপরদিকে উপজেলা যুবলীগের পক্ষ থেকে শান্তিপুর, শামীম নগরে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা বদিউজ্জামান তালুকদার, আবুল হোসেন, তোফাজ্জল হোসেন, মনসুর আলম,বাবুল মিয়া, মমিনুর রহমান প্রমুখ।
দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলা সদর ইউনিয়নের বন্যাদুর্গত শতাধিক পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে শতাধিক হতদরিদ্র পানিবন্দি ২৫ পরিবারের মধ্যে শুকনো খাবার, (এক লিটার সয়াবিন তেল, এক কেজি লবণ, এক কেজি মশুর ডাল, এক প্যাকেট মোমবাতি, দিয়াশলাই ও ৭৫ পরিবারের মধ্যে ২০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
রবিবার দুপুরে সদর ইউনিয়নের রায়নগর, বাগরা, সুন্দরপই, পশ্চিম মাছিমপুর, পুর্ব মাছিমপুর, নৈনগাঁও, মাজেরগাঁও ও মুরাদপুর গ্রামের বন্যা কবলিত এলাকায় চাউল ও শুকনো খাবার বিতরণ করা হয়েছে।
পানিবন্দি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, দোয়ারাবাজার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক, ত্রাণ ও পুনর্বাসন অফিস সহকারী রাজু পাল, ইউপি সদস্য তাজির উদ্দিন, মাধব রায়, ইউনিয়ন পরিষদের সচিব জগন্নাথ বণিক, ইউনিয়ন ডিজিটাল সেন্ট প্রোপাইটার নিত্যানন্দ দাস, ছদরুল ইসলাম প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুরে বন্যাকবলিত উত্তরশ্রীপুর ইউনিয়নে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দিনব্যাপি শ্রীপুর উত্তর ইউনিয়নে বিভিন্ন গ্রামে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রীর প্যাকেটের মধ্যে ছিল চাল, ডাল, তৈল, লবন, চিনি, মোমবাতি ও দেয়াশলাই।
ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম,তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উত্তরশ্রীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম, উপজেলা প্রকল্প কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী সুব্রত দাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ,ফারুক আহমেদ,স্বজন পাল প্রমুখ।