স্টাফ রিপোর্টার, তাহিরপুর
তাহিরপুর উপজেলা যুবলীগ বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। শনিবার দুপুরে তাহিরপুর সদর ইউনিয়নের ভাটি জামালগড় গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন তাহিরপুর উপজেলা যুবলীগের আহবায়ক হাফিজ উদ্দিন।
ভাটি জামালগড়, উজান জামালগড় ও গাজীপুর গ্রামের সুবিধা বঞ্চিতদের মধ্যে ত্রাণ বিতরণের সময় তার সাথে ছিলেন উপজেলা যুবলীগ সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান উদ্দিন রিপন, যুগ্ম আহবায়ক সামায়ুন কবীর, দক্ষিণ বড়দল ইউনিয়ন সভাপতি সাইফুল ইসলাম, সহ সভাপতি কাদের পাশা, সাধারণ সম্পাদক মাসুক মিয়া, উত্তর বড়দল ইউনিয়ন যুবলীগ সভাপতি মাসুক মিয়া, সাধারণ সম্পাদক আব্দুল মুতালিব, তাহিরপুর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি সাজিদ মিয়া সাধারন সম্পাদক আবু শামা, যুবলীগ নেতা তফাজ্জল মিয়া প্রমূখ।