- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যার্তদের সরকারি ত্রাণ বিতরণ

দোয়ারাবাজার
দোয়ারাবাজার উপজেলায় সুরমা ইউনিয়নের বন্যাদুর্গত ১৯০টি পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসনের তহবিল থেকে ৪০ টি পানি বন্দি পরিবারের মধ্যে শুকনো খাবার হিসাবে (এক লিটার সয়াবিন তেল, এক কেজি লবন, এক কেজি মুশুর ডাল, এক পেকেট মোমবাতি ও ম্যাচ) ও ১৫০ টি পরিবারের মধ্যে ২০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার দুপুরে উপজেলার সুরমা ইউনিয়নের রাবারড্যাম বন্যা কবলিত এলাকায় চাল ও শুকনো খাবার বিতরণ
করা হয়েছে। পানিবন্দি ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন সুরমা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান মাস্টার, স্থানীয় ইউপি সদস্য নুরুল ইসলাম, আলতা মিয়া, বীর চন্দ্র দাস, আহছান উদ্দিন প্রমুখ।
তাহিরপুর
তাহিরপুর উপজেলার শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের হতদরিদ্র বন্যার্তদের মধ্যে সরকারি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাল, ডাল, লবণ, তৈল, মুড়ি, মোমবাতি ও দিয়াশলাই।
শনিবার দিনব্যাপী এ ত্রাণ বিতরণ কার্যক্রম পরিচালনা করেন ইউএনও মুহাম্মদ খালেদুর রহমান।
ত্রাণ বিতরণ কালে সাথে ছিলেন ভাইস চেয়ারম্যান ফেদৌস আলম আখঞ্জি, উপজেলা আওয়ামীলীগ যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক রমেন্দ্র নারায়ন বৈশাখ, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন   পরিষদ চেয়ারম্যান বিশ্বজিত সরকার, ইউপি সদস্য গোলাম কিবরিয়া, শাহাব উদ্দিন, ত্রাণ অফিসের অফিস সহকারি ফারুক আহমদ প্রমুখ।
জামালগঞ্জ
জামালগঞ্জের সাচনা বাজার ইউনিয়নের বন্যা দুর্গত পরিবারগুলোর মধ্যে ত্রাণ বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা।
শনিবার দুপুরে উপজেলার সাচনা বাজার ইউনিয়নের ফাজিলপুর, রাঙ্গামাটিয়া, রাধানগর, শুকদেবপুর, রক্তির পূর্ব পাড়ের গ্রামের বন্যাদুর্গত অসহায় ২ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণের চাল বিতরণ করা হয়।
এসময় সাচনা বাজারের চেয়ারম্যান রেজাউল করিম শামীম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহাদাৎ হোসেন ভুঁইয়া, উপজেলার পরিষদের সিএ,    সাচনা বাজার ইউপির নবনির্বাচিত সদস্যরা, ইউপি সচিব প্রদীপ কুমার রায় সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।  
বিশ্বম্ভরপুর
শনিবার বন্যা কবলিত এলাকায় ত্রাণ বিতরণ করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান। এছাড়াও বন্যা কবলিত বিভিন্ন এলাকায় সরকারি বেসরকারিভাবে ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। শুক্রবার বন্যার পানি কিছু কমলেও বর্তমানে তা সমান অবস্থায় রয়েছে। শনিবার অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান উপজেলার ফতেপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে বন্যা কবলিত মানুষের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তালুত, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিএম ওয়ালিউল ইসলাম, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মামুনুর রশিদ, উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা মশিউর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান শামসুজ্জামান শাহ, ইউপি সদস্য জসিম উদ্দিন, নেছার আহমদ, প্রেসক্লাব সভাপতি স্বপন কুমার বর্মন, ইউপি সচিব মিরা চন্দ্র সঙ্গে ছিলেন।
এদিকে উপজেলা সলুকাবাদ ইউনিয়নের বন্যা কবলিত মানুষের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ হারুনুর রশিদ।
এ সময় সঙ্গে ছিলেন সলুকাবাদ ইউপি চেয়ারম্যান রউশন আলী, চিত্র অভিনেতা দিলনুর আহমদ, ইউপি সচিব ওয়ালিউল্লাহ, সমাজ সেবক মুক্তার হোসেন প্রমুখ।

  • [১]