আকরাম উদ্দিন
টানা বৃষ্টিপাত ও পাহাড়ী ঢলে জেলার নদ-নদী ভরাট হয়ে কূল উপচে পানি নি¤œাঞ্চলে অব্যাহতভাবে ঢুকার ফলে জেলায় বন্যার আশংকা দেখা দিয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩ টায় সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে পানি বিপদ সীমার ৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এই মৌসুমে সুরমা নদীতে এটি-ই সর্বোচ্চ পানি।
শহরের নদীরপাড় এলাকায় জগন্নাথবাড়ি রোড, কিচেন মার্কেট, জেলরোড, পুলিশ ফাঁড়ি ও লঞ্চঘাট এলাকা, বড়পাড়া, তেঘরিয়া, পুরানপাড়া, সাহেববাড়ির সেলুঘাট, আরপিননগর ও পশ্চিমবাজার এলাকার সড়ক, চান্দিঘাট, ওয়েজখালী, মল্লিকপুর, হাসনবসত, কালীপুর, গণিপুর, উকিলপাড়া, কাজিরপয়েন্ট, ষোলঘর,
ধোপাখালি, হাছননগর, নতুনহাছননগর, হাসনবাহার, পাঠানবাড়ি এবং নবীনগর ও আশপাশের এলাকায় পানি উঠেছে।
এছাড়াও শহরতলীর ইব্রাহীমপুর ও পূর্বইব্রাহীমপুর, সদরগড়, জগন্নাথপুর, মইনপুর, হালুয়ারগাঁও, রহমতপুর, ইয়াছিনপুর গ্রামের বিভিন্ন নিচু এলাকার ঘর-বাড়িতে পানি উঠেছে। স্থানীয়রা জানিয়েছেন বৃষ্টিপাত ও পাহাড়ী ঢল অব্যাহত থাকলে জেলায় বন্যা দেখা দিবে।
ষোলঘর এলাকার বাসিন্দা রুকন আহমদ বলেন, ‘ভারী বর্ষণ এবং পাহাড়ী ঢলে সুরমা নদীর পানি বৃদ্ধি পেয়েছে। এতে শহরের বিভিন্ন স্থানের নিচু এলাকা তলিয়ে গেছে।’
আরপিননগর এলাকার বাসিন্দা সাজু আহমদ বলেন, ‘আমাদের এলাকায় রাস্তা-ঘাট তলিয়ে গেছে। পানি বৃদ্ধি পাচ্ছে। এভাবে পানি বৃদ্ধি পেলে ঘর বাড়ি পানিতে তলিয়ে যাওয়ার আশংকা হচ্ছে’।
এছাড়া, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ ও তাহিরপুরের নি¤œাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। চলাচলের অনেক সড়ক ডুবে গেছে। সুনামগঞ্জ- বিশ্বম্ভরপুর ও তাহিরপুর সড়কের অনেক অংশ ডুবে সরাসরি যান চলাচল বন্ধ হয়ে পড়েছে।
পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. আফছর উদ্দিন বলেছেন, লাগাতার বৃষ্টিপাত, পাহাড়ী ঢল এবং ভারতের বরাক উপত্যকায় পানি বাড়ায় সুনামগঞ্জের সুরমা নদীসহ অন্যান্য নদীর পানি আশংকাজনকভাবে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সুরমা নদীর সুনামগঞ্জ পয়েন্টে প্রায় ৪০ সেন্টিমিটার বেড়ে ৯০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ২৪ ঘণ্টায় ১২৭ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম সকালে জেলার দোয়ারাবাজারের বন্যা পরিস্থিতি দেখতে গেছেন। মুঠোফোনে তিনি জানান, সুনামগঞ্জে বৃহস্পতিবার সকাল পর্যন্ত যে পানি হয়েছে, এটাকে দুর্যোগ বলা যাবে না, তবে বন্যা হলে মোকাবেলার প্রস্তুতি রয়েছে আমাদের, সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য সন্ধ্যা সাড়ে ৭ টায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা ডাকা হয়েছে।