- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যায় ক্ষতিগ্রস্তদের অর্থ সহায়তা

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ সহায়তা দিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। শুক্রবার সদর উপজেলার মোল্লাপাড়া ও কুরবাননগর ইউনিয়নে এই সহায়তা প্রদান করে সংগঠনটি।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি ভবানী শংকর রায়ের, সাবেক সভাপতি এডভোকেট জিয়াউল ইসলাম কাজল, সাবেক সাধারণ সম্পাদক ধীমান সাহা জুয়েল, সাংগঠনিক সম্পাদক সুমিত রায়, সুনামগঞ্জ উদীচীর সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক জহির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আসাদ মনি প্রমূখ।
দুটি ইউনিয়নের ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রামের ১৩০ জনকে অর্থ সহায়তা প্রদান করেন তারা।

  • [১]