- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেছে জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি। জেলাব্যাপি ধরাবাহিক ত্রাণ বিতরণ কর্মসূচির আওতায় মঙ্গলবার দুপুরে বিশ্বম্ভরপুর ও তাহিরপুর উপজেলায় ক্ষতিগ্রস্তদের হাতে ত্রাণ সামগ্রী তুলে দেন সোসাইটির জেলা ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাড. মতিউর রহমান পীর।    
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলেমান তালুকদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীলিপ কুমার বর্মণ, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ মুর্শেদ আহমদ, বিশ্বম্ভরপুর উপজেলা জাতীয়পার্টি নেতা এরশাদ আহমদ, জেলা রেড ক্রিসেন্ট সোসাইটি ইউনিট অফিসার কর্ণিকা তালুকদার, জেলা রেড ক্রিসেন্ট সদস্য এমদাদুল হক শাহাজান, শেরুজাম্মান, ফারুক আহমদ, রাহুল দে পাপলু প্রমুখ।

  • [১]