- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের শিক্ষা উপকরণ প্রদান

স্টাফ রিপোর্টার
সনামগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের শিশুদের মধ্যে বৃহস্পতিবার শিক্ষা উপকরণ প্রদান করা হয়েছে। জেলার বিশ্বম্ভরপুর উপজেলার চালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫৮ জন শিক্ষার্থীকে খাতা, কলম, পেনসিল, রাবার, কার্টারসহ বিভিন্ন সামগ্রী দেয়া হয়। এছাড়া অসচ্ছল পরিবারের আটজন শিক্ষার্থীকে দেওয়া হয়েছে স্কুলের পোশাক।
কানাডার টরন্টোস্থ সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশনের পক্ষ এই শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। সুনামগঞ্জের সামাজিক সংগঠন ‘অসহায়ের পাশে আমরা’ এই কাজে সহযোগিতা করে।
শিক্ষা উপকরণ বিতরণকালে ‘অসহায়ের পাশে আমরা’ সংগঠনের সংগঠক সুনামগঞ্জ সচেতন নাগরিক কমিটির (সনাক) সভাপতি অ্যাডভোকেট আইনুল ইসলাম বাবলু, সাংবাদিক-আইনজীবী খলিল রহমান, জেলা খেলাঘর আসরের সাধারণ সম্পাদক মো. রাজু আহমেদ, সমাজকর্মী প্রদীপ পাল, জাহানারা বেগম, চালবন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রজব আলী, সহকারী শিক্ষক সুজাতা রানী নাথ, রহিমা বেগম, শামসুন্নাহার প্রমুখ উপস্থিত ছিলেন।
আইনুল ইসলাম বাবলু জানান, করোনাকালেও কানাডাপ্রবাসীরা সুনামগঞ্জের বিপাকেপড়া মানুষজনকে সহায়তা করেছিলেন। এবার জেলার সদর, বিশ্বম্ভরপুর ও জামালগঞ্জ উপজেলায় বন্যার্তেদর মধ্যে খাদ্যসামগ্রী বিতরণের পাশাপাশি বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের শিক্ষা উপকরণ দিয়ে সহায়তা করছেন তারা।

  • [১]