- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জে বরাদ্দ বেশি আসবে

স্টাফ রিপোর্টার
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কে এম আলী আজম বলেছেন, বন্যায় ক্ষতিগ্রস্ত সুনামগঞ্জে অন্য অঞ্চলের চেয়ে বেশি বরাদ্দ আসবে। তিনি সুনামগঞ্জের গ্রামীণ সড়কসহ সকল যোগাযোগ সড়ক সচল করার জন্য প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জ জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
কে এম আলী আজম বলেন, সুনামগঞ্জবাসী সমন্বিত প্রচেষ্টায় ভয়াবহ বন্যা মোকাবিলা করেছেন। যা ইতিহাস ও অনুকরণিয় হয়ে থাকবে। বন্যা মোকাবিলার সকল উদ্যোগ বই আকারে সংকলিত করায় ভবিষ্যতে দুর্যোগ মোকাবিলায় কাজে লাগবে বলেও মন্তব্য করেন তিনি।
জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার এহসান শাহ্, ২৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুবুর রহমান, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখ্ত, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম. এনামুল কবির ইমন, বিটিভির জেলা প্রতিনিধি অ্যাড. আইনুল ইসলাম বাবলু, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রাং, এলজিইিডির নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, এনএস আইয়ের ডিডি ড. রফিকুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, জামালগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, দেওয়ান আল তানভির আশরাফি চৌধুরী, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি পঙ্কজ দে, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া প্রমুখ।
কে এম আলী আজম বলেন, পাহাড়ের পাদদেশের সুনামগঞ্জে ঢল নামে প্রায়ই। এই ঢলের পানি দ্রুত ভাটিতে যাবার ব্যবস্থা করতে হবে। পানি নামার প্রতিবন্ধকতাও দূর করতে কয়েকটি জেলার বিশেষ করে সুনামগঞ্জ, সিলেট, নেত্রকোণা ও কিশোরগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যৌথভাবে কাজ করতে হবে। তিনি বলেন, ২০৪১ সালে প্রিয় মাতৃভূমিকে উন্নত দেশের কাতারে নিয়ে যেতে অর্থনীতি, সংস্কৃতি, স্বাস্থ্য ও শিক্ষাখাতকে যোগপোযুগী করে গড়ে তুলতে হবে। এই সময়ের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর জ্ঞানভিত্তিক, ধর্মনিরপেক্ষ সমাজ গড়ার আকাঙ্খা রয়েছে। তিনি দায়িত্বশীলদের প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়িয়ে মূল ¯্রােতধারায় সম্পৃক্ত করার আহ্বান জানান।

  • [১]