- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যায় ঘরবাড়ি বিধ্বস্থ হওয়া পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ

সু.খবর রিপোর্ট
সুনামগঞ্জ জেলার বন্যা কবলিত নিম্ন আয়ের দরিদ্র এবং অতিদরিদ্র মানুষের ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত ও সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রাপ্ত অর্থ বাড়ি বাড়ি বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের বাড়ি বাড়ি গিয়ে অর্থ বিতরণ করেছেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। এসময় প্রতি পরিবারকে ১০,০০০ টাকা করে নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বণিক, সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার সহ ইউপি চেয়ারম্যান এবং স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গ।
এদিকে তাহিরপুরে বন্যায় ঘরবাড়ি বিধ্বস্থ হওয়া ক্ষতিগ্রস্ত পরিবারের ঘরে ঘরে গিয়ে নগদ ১০ হাজার টাকা করে বিতরণ করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির।
সোমবার বিকেলে উপজেলার বড়দল উত্তর ও বড়দল দক্ষিণ ইউনিয়নের ৮০টি পরিবারের মাঝে সংশ্লিষ্ট দু’টি ইউনিয়নের তদারকি কর্মকর্তাদের উপস্থিতিতে নগদ অর্থ বিতরণ করা হয়।
তাহিরপুর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান বলেন, উপজেলার ৭টি ইউনিয়নের ৫০৮টি পরিবারের মাঝে ১০ হাজার টাকা করে মোট ৫০ লক্ষ ৮০ হাজার টাকা দ্রুত সময়ের মধ্যে বিতরণ করা হবে। সোমবার দুটি ইউনিয়নের ৮০টি পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার মো. রায়হান কবির বলেন, বন্যায় যাদের ঘরবাড়ি বিধ্বস্থ হয়েছে এবং বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে তাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে প্রতি পরিবারকে ১০ হাজার টাকা করে বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেন খান,উ পজেলা পরিষদ চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তদারকি অফিসার ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাবিব রহমান, তদারকি অফিসার ও উপজেলা সমবায় কর্মকর্তা আশিষ আচার্য্য, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা কাজী মাসুদুর রহমান, বড়দল উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাসুক মিয়া, বড়দল দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইউনুছ আলী প্রমুখ।
এদিকে ধর্মপাশা উপজেলার বিভিন্ন গ্রামে অতিদরিদ্র পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন সুনামগঞ্জ স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ জাকির হোসেন। এসময় উপস্থিত ছিলেন ধর্শপাশা উপজেলা নির্বাহী অফিসার মো. মুনতাসির হাসান এবং ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গ।
অপরদিকে সুনামগঞ্জ পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডে অতিদরিদ্র পরিবারের মধ্যে ১০ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত।
বন্যায় ক্ষতিগ্রস্থ ঘরবাড়ি মেরামত/সংস্কারের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে প্রাপ্ত অর্থ বাড়ি বাড়ি গিয়ে বিতরণ
এছাড়াও সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন গ্রামে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অসীম চন্দ্র বণিক। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরীয়ার, এবং ইউপি চেয়ারম্যানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণমান্য ব্যক্তিবর্গ।

  • [১]