- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যায় জামালগঞ্জে সড়কের ব্যাপক ক্ষয়-ক্ষতি

জামালগঞ্জ অফিস
বন্যায় জামালগঞ্জে এলজিইডির আওতাভুক্ত সড়কের সদর রোড, গ্রামীণ ইউপি রোডের রাস্তা ভাঙ্গাচুড়ার কারণে চলাচলে চরম দুর্ভোগ দেখা দিয়েছে। উপজেলার বিভিন্ন অংশে সড়ক ডুবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এলজিইডির জামালগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা যায়, জামালগঞ্জ-সুনামগঞ্জ সড়ক সহ জামালগঞ্জ হেড কোয়ার্টার জয়নগর জিসি রাস্তা ভায়া নোয়াগাঁও বাজার রাস্তা, জামালগঞ্জ হেড কোয়ার্টার থেকে সেলিমগঞ্জ জিসি রাস্তা, সাচনা মমিনপুর সড়ক, সাচনা বেহেলী সড়ক, সেলিমগঞ্জ জিসি গাগলাজুর জিসি ভায়া আলীপুর রাস্তা, ভীমখালী ইউপি অফিস থেকে মল্লিকপুরবাজার অংশ রাস্তা, বন্যার পানিতে নিমজ্জিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
বন্যার পনি কিছুটা কমে যাওয়ায় ভাঙ্গা রাস্তায় উপজেলার বিভিন্ন গ্রামের জনসাধারণের চলাচলে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। রাস্তা পানিতে ডুবে যাওয়ার কারণে সোল্ডার   ক্ষতিগ্রস্ত হওয়ার রাস্তার মূল অংশের ক্ষতি হয়েছে। কোন কোন রাস্তায় ব্রীজ-কালভার্ট দেবে গেছে। এক দিকে হাওরের ঢেউ, অন্যদিকে নদীর ঢেউ এর কারণে রাস্তায় ক্ষতির পরিমাণ বেশী হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড অজিত লাল রায় বলেন, ‘বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তাগুলি সংস্কারের ব্যাপারে সরকার যাতে দ্রুত পদক্ষেপ নেয় এর জন্য হাওরবাসীর পক্ষ থেকে জোরালো দাবী জানাতে হবে।  
এলজিইডির জামালগঞ্জ উপজেলা প্রকৌশলী আ. সাত্তার বলেন, জনগণের চলাচলের সুবিধার্থে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামতের জন্য স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরে প্রস্তাবনা পাঠানো হয়েছে।’

  • [১]