স্টাফ রিপোর্টার
বন্যায় ক্ষতিগ্রস্ত লাখো মানুষের পূনর্বাসনে সহায়তার জন্য জেলা প্রশাসকের নিকট নগদ পাঁচ লাখ টাকা দিয়েছে তাহিরপুর কয়লা আমদানীকারক গ্রুপ। রবিবার সন্ধ্যায় কয়লা আমদানীকারক গ্রুপের পক্ষ থেকে সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহসভাপতি খন্দকার মঞ্জুর আহমেদ এই সহায়তার অর্থের চেক তুলে দেন।
কয়লা আমদানী কারক গ্রুপের সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন অসুস্থ থাকায় এসময় উপস্থিত থাকতে পারেন নি।
আলকাছ উদ্দিন খন্দকার ও মোশাররফ হোসেন জানান, দুর্দশাগ্রস্ত লাখো মানুষকে নানাভাবে সহায়তা করছে সরকার। সরকারের স্থানীয় প্রশাসন, বিশেষ করে জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন আন্তরিকভাবে দুর্যোগ মোকাবেলায় কাজ করছেন। জেলা প্রশাসনের ত্রাণ তহবিলে কয়লা আমদানীকারক গ্রুপ এর এই দেওয়া হয়েছে মানুষের কল্যাণে কাজে লাগানোর জন্য।