- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যা মোকাবেলায় প্রশাসনের সভা

স্টাফ রিপোর্টার
জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পৌর মেয়র আয়ূব বখত জগলুল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) লুৎফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাইজার মোহাম্মদ ফারারী, সিভিল সার্জন আব্দুল হাকিম, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আনোয়ারুল আমিন, পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. আফছার উদ্দিন সহ বিভিন্ন বিভাগের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি ও সংবাদিক বৃন্দ।
সভায় জানানো হয়, সদর উপজেলা প্রশাসনের কাছে ৫ লক্ষ টাকার শুকনো খাবারের মজুদ রয়েছে। ইতোমধ্যে সদর উপজেলার কয়েকটি প্লাবিত ইউনিয়নে ত্রাণ সামগ্রী হিসেবে শুকনো খাবার, প্রয়োজনীয়  মোমবাতিসহ বিভিন্ন উপকরণের প্যাকেট পাঠানো হয়েছে।
এ ছাড়াও জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম সভায় বলেন, ত্রাণ সামগ্রী হিসেবে ১০০ টন চাল ও ২ লক্ষ টাকা বরাদ্দ করেছেন সচিব মহোদয়। বন্যা মোকাবেলার জন্য প্রশাসন প্রস্তুত রয়েছে। আজও আমি দোয়ারাবাজার উপজেলা পরিদর্শন করেছি।
এসময় পানি ৫ সে.মি. কমেছে বলে জানান পাউবো’র প্রকৌশলী।
শহর রক্ষা বাঁধ নিমার্ণের জন্য পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীকে উদ্যোগ নিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর জন্য সভায় বলা হয়।

  • [১]