- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বন্যা সমস্যার স্থায়ী সমাধানে এনডিএফ আন্দোলনের উদ্যোগ

স্টাফ রিপোর্টার
সাম্প্রতিক ভয়াবহ বন্যার দুঃসহ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে হাওরাঞ্চলের বন্যা সমস্যার স্থায়ী সমাধানের লক্ষে এনডিএফ উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য রবিবার সুনামগঞ্জ এনডিএফ কার্যালয়ে হাওরাঞ্চলের ৮ জেলার প্রতিনিধিদের সমন্বয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, এবারের বন্যায় বিপর্যস্ত হয়ে পড়ে বৃহত্তর হাওড়াঞ্চলসহ পুরো সিলেট বিভাগ। আকস্মিক বন্যায় কোন প্রকার প্রস্তুতি নিতে পারেনি দুর্গত এলাকার মানুষেরা। ফলে জনজীবন সহ গবাদি পশু ও ব্যাপক ধন-সম্পদের ক্ষতি সাধিত হয়। বিশেষজ্ঞদের মতে, প্রতি বছরই এরকম বন্যা সংগঠিত হওয়ার আশংকা থাকছে। এরকম অবস্থায় বন্যা সমস্যার স্থায়ী সমাধান ও দুর্গতদের পুনর্বাসনের লক্ষ্যে আন্দোলন গড়ে তুলতে হাওড়াঞ্চলে আঞ্চলিক কমিটি গঠিত হয়েছে।
জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সুনামগঞ্জ জেলার সভাপতি রতœাংকুর দাস জহরের সভাপতিত্বে অনুষ্ঠিত এক এক সভায় এই কমিটি গঠিত হয়। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলকে নিয়ে এই আঞ্চলিক কমিটি গঠিত হয়। সভায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন আন্দেলন পরিচালনার জন্য গঠিত কেন্দ্রীয় কমিটির আহবায়ক শাহজাহান কবির, সদস্য শ্যামল ভৌমিক। এছাড়া বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির সহ-সভাপতি ইয়াকুব আলী ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার প্রতিনিধি ইয়াকুব আলী, কিশোরগঞ্জ জেলার প্রতিনিধি কাজী নুরুল ইসলাম, মৌলভীবাজার জেলা এনডিএফ’র সভাপতি কবি শহিদ সাগ্নিক ও সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, সিলেট জেলার এনডিএফ’র সাধারণ সম্পাদক শাহিন আলম, ময়মনসিংহ জেলা এনডিএফ’র সাধারণ সম্পাদক তফাজ্জল হোসেন, সুনামগঞ্জ জেলা এনডিএফ’র সহ-সভাপতি আমীর উদ্দিন ও সাধারণ সম্পাদক সাইফুল আলম সদরুল।
নেতৃবৃন্দ আরও বলেন, দেশি বিদেশি পুজির অবাধ লুটপাট এবং সরকারের অপরিকল্পিত উন্নয়নের কারণে ভয়াবহ বন্যাসহ প্রাকৃতিক দুর্যোগ সংঘটিত হচ্ছে। এ থেকে পরিত্রাণের জন্য সাম্রাজ্যবাদ ও তার এদেশীয় দালালদের কবল থেকে রাষ্ট্রক্ষমতা উদ্ধারের বিকল্প নেই। এ জন্য দুর্গত এলাকার ভুক্তভোগী জনগণ সহ সকল দেশপ্রেমিক জনগণকে এগিয়ে আসতে হবে।
সভায় রজত বিশ্বাসকে আহবায়ক ও রতœাংকুর দাস জহরকে যুগ্ম আহবায়ক করে দুর্গত ৮টি জেলার প্রতিনিধিদের নিয়ে আঞ্চলিক কমিটি গঠন করা হয়।

  • [১]