কামরান আহমেদ
ভারত থেকে বাংলাদেশে পাচারকালে ১১ ইঞ্চি লম্বা একটি তক্ষক আটক করেছে বিজিবি। বুধবার সকাল ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধীনস্থ মাছিমপুর বিওপির নায়েক সুবেদার মো. আব্দূল হাকিমের নেতৃত্বে একটি দল গামারিতলা নামক স্থান থেকে তক্ষকটি আটক করে।
বৃহস্পতিবার সকালে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ান আটককৃত তক্ষকটি বন বিভাগের ফরেস্টার অফিসার মো.হাবিবুর রহমানের কাছে হস্তান্তর করেন।আটককৃত তক্ষকটি বন বিভাগের কাছে হস্তান্তর করার সময় উপস্থিত ছিলেন ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের নায়েক সুবেদার শ্রী অলক, নায়েক রিয়াদ হোসেন, ল্যান্স নায়েক ফরিদসহ প্রমুখ।