- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর ড. আতফুল হাই শিবলী-এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত

দেশ বরেণ্য শিক্ষাবিদ, গবেষক, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ও সাবেক উপ-উপচার্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সাবেক সদস্য, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সাবেক উপাচর্য, সিলেটের কৃতি সন্তান প্রফেসর ড. আতফুল হাই শিবলী-এর প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগের রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের আরিফ ইকবাল মেমোরিয়াল অডিটোরিয়ামে সন্ধ্যা স্মরণসভার আয়োজন করা হয়। ন
র্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর উপাচার্য প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস-এর সভাপতিত্বে আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সহ-সভাপতি প্রফেসর ড. মোঃ আনোয়ারুল ইসলাম, আইন ও সালিশ কেন্দ্রের সাবেক নির্বাহী পরিচালক ও সমতা মানবাধিকার সংস্থার প্রধান নির্বাহী, বিশিষ্ট মানবাধিকার কর্মী সিফা হাফিজা, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডীন, রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন সিলেট বিভাগের উপদেষ্ঠা প্রফেসর কামাল আহমদ চৌধুরী, সিলেট বারের সিনিয়র আইনজিবী ও রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সহ-সভাপতি এডভোকেট এ এইচ ইরশাদুল হক এবং সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক (অর্থ) ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সাধারণ সম্পাদক মোঃ নাইমুল হক চৌধুরী।
রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক মোঃ মুকুল হোসেন জিন্নার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রফেসর ড. আতফুল হাই শিবলীর বণ্যার্ঢ্য জীবনের উপর একটি লিখা পাঠ করেন সাংগঠনিক সম্পাদক মোঃ মুকুল হোসেন জিন্না। অতিথিবৃন্দ তাদের জীবনে মরহুম আতফুল হাই শিবলীর অবদান ও প্রভাব স্মরণ করেন এবং তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন। অতিথিবৃন্দ ছাড়াও আরো স্মৃতিচারণ করেন শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আব্দুল হামিদ, প্রফেসর নজরুল ইসলাম, নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর প্রফেসর ডাঃ রঞ্জিত কুমার দে, প্রফেসর মোঃ তানভীর আহমেদ চৌধুরী ও পরীক্ষা নিয়ন্ত্রক শামস এলাহী রাসেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক প্রফেসর আব্দুল মান্নান এবং সিলেট কৃর্ষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ¯েœহাংশু শেখর দে।
প্রধান অতিথি এডভোকেট ইকবাল আহমেদ চৌধুরী নর্থ ইস্ট ইউনিভার্সিটি প্রতিষ্ঠায় মরহুম প্রফেসর ড. আতফুল হাই শিবলীর অবদান গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করে বলেন উপাচার্য হিসেবে তিনি এই বিশ্ববিদ্যালয়কে একটি সু-সৃঙ্খল ও শক্ত ভিতের উপর প্রতিষ্ঠা করে গেছেন। সভাপতি প্রফেসর ড. মোঃ ইলিয়াস উদ্দীন বিশ্বাস রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নকালীন সময়ে তাঁর সান্নিধ্য ও সহযোগিতা গভীর কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন এবং মরহুম প্রফেসর ড. আতফুল হাই শিবলীর রুহের মাগফেরাত কামনা করেন। স্মরণসভায় রাজশাহী বিশ্ববিদ্যালয় এ্যালামনাই এ্যাসোসিয়েশন সিলেট বিভাগের সদস্যবৃন্দসহ নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ-এর শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি

  • [১]