- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বর্ডারহাট জমজমাট করতে উদ্যোগ নেওয়া হবে- ভারতীয় হাই কমিশনার

স্টাফ রিপোর্টার
দোয়ারাবাজার সীমান্তের বাগানবাড়ি বর্ডারহাট আরও জমজমাট এবং উপযোগী করার আশ^াস দিয়েছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। বৃহস্পতিবার দুপুরে সীমান্তের বাগানবাড়ি—রিংকু বর্ডারহাট পরিদর্শনের সময় এমন আশ^াস দেন হাইকমিশনার প্রণয় ভার্মা। বাংলাদেশ—ভারতের যৌথ ব্যবস্থাপনায় গেল ১২ মে এই বর্ডারহাট চালু হয়।
সুনামগঞ্জ শহর থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে দোয়ারাবাজার উপজেলার বোগলা ইউনিয়নে বাংলাদেশ—ভারতের যৌথ ব্যবস্থাপনায় বাগানবাড়ি বর্ডার হাট চালু হয়। বাগানবাড়ির উল্টোপাশে ভারতের মেঘালয়ের রিংকু এলাকা। দুই দেশের সীমান্তের এই হাট সপ্তাহের একদিন বৃহস্পতিবার বসে।
বাংলাদেশের ২৬ ও ভারতের ২৪ মিলিয়ে হাটে দোকান বসে ৫০টি। দুই দেশের স্থানীয়ভাবে উৎপাদিত দ্রব্য, পান, সুপারি, সবজি, ফল, নানা জাতের মসলা, কাপড়, জুতা, প্রসাধনসামগ্রী বিক্রি করে বিক্রেতারা।
তবে হাটে যাতায়াতে যোগাযোগ ব্যবস্থা খারাপ থাকায় এবং ওপারের ক্রেতা কম আসায় আশানরূপভাবে হাটটি জমছে না মনে করছেন স্থানীয়রা। ভোগলাবাজারের পাশের কৈয়াজুরি থেকে হাটে যাবার কম প্রশস্তের সংযোগ সড়ক জুড়েই গর্ত এবং চলাচল অনুপযোগী মাটির সড়ক। এখানে পণ্য পরিবহনেও অসুবিধা হচ্ছে স্থানীয়দের। ভারতীয় হাইকমিশনারকে পেয়ে এসব সমস্যার কথা জানান স্থানীয়রা।
এসময় স্থানীয় সংসদ সদস্য মহিবুর রহমান মানিক, পুলিশ সুপার মো. এহসান শাহ্, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট একে এম আব্দুল্লাহ্ বিন রশিদ, ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জায়সওয়াল, ভারতীয় হাইকমিশনারের স্ত্রী মানু ভার্মা, অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীরপ্রতীক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা প্রিয়াংকা, জেলা পরিষদের সদস্য উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফয়সাল আহমেদ, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, আওয়ামিলীগ নেতা ফরিদ আহমদ তারেক, লক্ষীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমিরুল হক, বোগলাবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মিলন খান, বোগলাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহাম্মদ আলী আপন, যুবলীগের যুগ্ম আহবায়ক উপজেলা ক্রীড় সংস্থার সাধারণ সম্পাদক আবুল মিয়া, যুবলীগ নেতা ও ইউপি সদস্য বুলবুল আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা উপস্থিত স্থানীয় লোকজনকে হাটকে আরও জমজমাট করতে তাঁর পক্ষ থেকে সহযোগিতার আশ^াস দিয়ে বলেন, ওপারের লোকজন আইন মেনে আসা যাওয়া করতে যাতে কোন বাধা না পায়, সেটি খেয়াল রাখা হবে। এপাশের সড়কটি নিশ্চয়ই এখানকার সংসদ সদস্যসহ কতৃর্পক্ষ দেখবেন বলেও মন্তব্য করেন তিনি।

  • [১]