- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বর্ণাঢ্য আয়োজনে নারী দিবস উদযাপন

শাহ্রিয়ার সুমন
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে শহরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় কালেক্টরেট চত্বর থেকে নারী দিবসের শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শহীদ আবুল হোসেন মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক মনজুর মো. শাহ্রিয়ার।
সৈয়দা শাহ্নাজ মঞ্জুরের সঞ্চালনায় আলোচনা  
সভায় বক্তব্য রাখেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক দেবজিৎ সিংহ, অতিরিক্ত জেলা প্রশাসক সাবেরা বেগম, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, নারীনেত্রী শীলা রায়, প্রভাষক চিত্ত রঞ্জন তালুকদার, ফৌজিআরা বেগম শাম্মী, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন, জেলা গার্লস গাইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফরহাদ সুলতানা প্রমুখ।
বক্তারা বলেন,‘নারীদের আলাদা করে দেখার কোন সুযোগ নেই, এটি ভাবাও যাবে না, যেখানে দেশ চালাচ্ছেন একজন সফল নারী, বিরোধী দলীয় নেত্রীও নারী, স্পীকার নারী, দেশের অনেক বড় বড় প্রতিষ্ঠানের কর্ণধারও রয়েছেন অনেক নারী, সুতরাং সমমর্যাদা ছাড়া অন্য কোন চিন্তার দিনও শেষ হয়ে গেছে’।

  • [১]