- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণ সম্পন্ন

স্টাফ রিপোর্টার
বাংলা ১৪২৩ বর্ষবরণ উপলক্ষে শহরে জেলা প্রশাসন, উদীচী শিল্পীগোষ্ঠী, কল্পতরু সংগীতালয়সহ বিভিন্ন সমাজিক সংগঠনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, নাচ-গানসহ নানা অনুষ্ঠান পালিত হয়েছে। কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সকল অনুষ্ঠান সম্পন্ন হয়।  
বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহযোগিতায় ও জেলা প্রশাসনের আয়োজনে সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে পান্তা উৎসব, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে ১০টায় আলোচনা সভা ও র‌্যাফেল ড্র, পুরস্কার বিতরণ, বিকাল ৪টায় সরকারি শিশু পরিবারের শিশুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
জেলা প্রশাসনের র‌্যালি ও আলোচনা সভায় উপস্থিত
ছিলেন এমপি অ্যাড. শাহানা রব্বানী, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, পুলিশ সুপার হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ দিলীপ কুমার মজুমদার, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ নেথান্যাল এডউইন ফেয়ারক্রস, পৌর মেয়র আয়ুব বখত জগলুল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সিনিয়র সহ সভাপতি আমিনুল হক, ব্যারিস্টার ইমনের সহধর্মীনী ব্যারিস্টার ফারজানা শিলা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড. সামছুল আবেদীন প্রমুখ।  
উদীচী শিল্পী গোষ্ঠী
ঐতিহ্য যাদুঘর প্রাঙ্গণে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন এমপি অ্যাড. শাহানা রব্বানী। জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি ও দৈনিক সুনামকণ্ঠের সম্পাদক বিজন সেন রায়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, এমপি অ্যাড. শাহানা রব্বানী, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, অ্যাড. বজলুল মজিদ চৌধুরী খসরু, নারী নেত্রী সঞ্চিতা চৌধুরী, লন্ডন প্রবাসী আব্দুল মোতালেব প্রমুখ। পরে জেলা উদীচী শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক সম্পাদিক অন্তরা খাসনবীস মুনের সঞ্চালনায় দিনব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
কল্পতরু সংগীতালয়
এদিকে শহরের এইচ এমপি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কল্পতরু সংগীতালয়ের আয়োজনে শিশুদের নিয়ে কবিতা আবৃত্তি, নাচ-গান ও কৌতুক অভিনয় হয়েছে। কল্পতরু সংগীতালয়ের পরিচালক রাজ নারায়ন দাসের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ও গান গেয়ে শুনান জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ পরিমল কান্তি দে, সিনিয়র আইনজীবী আপ্তাব উদ্দিন, অ্যাড. সুরেশ দাস, অ্যাড. রইছ উদ্দিন, অ্যাড. আলী আমজাদ, জেলা ও দায়রা জজ আদালতের পিপি (নারী ও শিশু) অ্যাড. নান্টু রায়, আওয়ামী লীগ নেতা করুণা সিন্ধু চৌধুরী বাবুল। শহরের বিভিন্ন পাড়ার নানা বয়সী ৭০ জন শিশু অংশগ্রহণ করে।

  • [১]