- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রা সম্পন্ন

স্টাফ রিপোর্টার
বর্ণাঢ্য আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের রথযাত্রা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শহরের জগন্নাথবাড়ি রোডের শ্রী শ্রী জগন্নাথ দেবের মন্দির থেকে পশ্চিম নতুনপাড়া পর্যন্ত এবং ইসকনের তত্বাবধানে ষোলঘরের শ্রী শ্রী কালাচাঁন জিউড় আখড়া থেকে শহর ঘুরে আবার ষোলঘর পর্যন্ত রথযাত্রা অনুষ্ঠিত হয়। জগন্নাথদেবের মন্দির থেকে বিকাল ৪ টায় পশ্চিম নতুনপাড়ামুখী  
 রথযাত্রা শুরুর সময় পৌরসভার মেয়র আয়ুব বখ্ত জগলুল, পূজা উদ্যাপন পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি নৃপেশ তালুকদার নানু, মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজয় তালুকদার বিজু এবং কালাচাঁন জিউড় আখড়া থেকে রথযাত্রা শুরুর সময় স্বপন কুমার দাস, বিশ্বজিৎ চক্রবর্তী প্রমুখ উপস্থিত ছিলেন।
দুই মন্দির থেকেই শত শত মানুষ পায়ে হেঁটে রথযাত্রায় সামিল হন।

  • [১]