- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

বর্ণিল আয়োজনে এসএসসি ১৪ ব্যাচের মিলনমেলা

দক্ষিণ সুনামগঞ্জ অফিস
ডুংরিয়া হাইস্কুলের এসএসসি ২০১৪ সালের ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলার অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টার আগেই প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণে মুখরিত হয়ে ওঠে ডুংরিয়া হাইস্কুল প্রাঙ্গণ। কেক কাটার মধ্যদিয়ে উদ্বোধন হয় মিলনমেলার। এরপর ধাপে ধাপে প্রজেক্টরের মাধ্যমে সবার ছবিসহ পরিচিতি, স্কুল জীবনের স্মৃতিচারণ করা হয়। দুপুরের খাবারের পর মিষ্টি বক্সের মাধ্যমে নির্ধারিত পারফর্ম, ব্যাচের বন্ধুদের গান, ধামাইল শেষমেশ সবার অংশগ্রহণে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

  • [১]