রোকেস লেইস
বসত যেথায় সেইতো গৃহ
গেরস্থালীর পরম বাঁধন।
এক জনমে এইটুকু সুখ
মাটির ঘ্রাণে চটুল বুনন
মাটিইতো মা সর্বসহা
মমতাময়ী বিছিয়ে আঁচল।
সেই সে আঁচল জড়িয়ে ধরেই
কষ্ট ক্লেশেও তৃপ্ত জীবন।
কাটছে কাটুক যুগ মহাযুগ
আলপনাতে অম্লমধুর
বাড়বাড়ন্ত ছড়িয়ে শিকড়।
উপড়ে নিতে চিরতরে
প্রলয় যখন টানছে ভীষণ
ভাসছে মানব ভাটার জলে
উজান ঠেলেই ফিরবে তীরে।
১৬০৯১৭